রানাঘাট শহরের কেন্দ্রস্থল চৌরঙ্গী মোড়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করল ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থকরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট শহরের কেন্দ্রস্থল চৌরঙ্গী মোড়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করল ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থকরা।শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির দায়ে রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনায় আজ রানাঘাটে বিক্ষোভ দেখাল আর ভারতীয় জনতা পার্টি। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে একুশ কোটি টাকা উদ্ধার করে ইডি। এরপরই পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করে ইডি।এদিন রানাঘাট চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সভার আয়োজন করে বিজেপি রানাঘাট শহর মন্ডলী। উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় দুর্নীতিতে যুক্ত তৃণমূলের মন্ত্রীদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।শনিবার সন্ধ্যায় বিজেপির রানাঘাট পার্টি অফিস থেকে প্রতিবাদী মিছিল রানাঘাট শহর পরিক্রমা করে রানাঘাট চৌরঙ্গী মোড়ে আসে।সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী সমর্থকরা।ওঠে প্রতিবাদী স্লোগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *