মানুষের পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে আজ রানাঘাটে সাধারণ সভা করল সিপিআইএম।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মানুষের পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে আজ রানাঘাটে সাধারণ সভা করল সিপিআইএম। সিপিআইএম নদিয়া জেলা কমিটির ডাকে রানাঘাট মহকুমার সাধারণ সভা আজ আয়োজিত হল রানাঘাট রবীন্দ্র সার্ধশতবর্ষ মঞ্চে। এদিনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য পলাশ দাস, প্রাক্তন সাংসদ অলকেশ দাস, সোমেন মাহাতো সহ অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ। গোটা রাজ্যজুড়ে সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে সিপিআইএমের কর্মী সভা শুরু হয়েছে। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত সিপিআইএমের রাজ্য সম্পাদক মহ: সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *