মাছধরার জালে আটকে পড়লো বিশালাকার অজগর।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মাছধরার জালে আটকে পড়লো বিশালাকার অজগর। ঘটনা বৃহস্পতিবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর এলাকার। খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ির সদস্যদের তারা এসে দীর্ঘ প্রচেষ্টার পরে সাপটিকে উদ্ধার করেন। জানা গেছে , সকালে ফুল তুলতে এসে লক্ষ্য করে এক ব্যক্তি সাপটি খুব বিপদজনকভাবে জালের মধ্যে পেচিয়েছিল যার ফলে একটু আহত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে গ্রীন জলপাইগুড়ি সদস্যরা সেটিকে প্রাথমিক চিকিৎসা করার পরে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *