নবম শ্রেণির ছাত্রের ব্যাগে পিস্তল, চাঞ্চল্য নন্দকুমারে, আটক ওই ছাত্র সহ বাবা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নবম শ্রেণির ছাত্রের ব্যাগে মিলল পিস্তল, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নন্দকুমার মহারাজা বাসুদেব উচ্চ বিদ্যালয়ে, এই খবর প্রকাশ্যে আসতেই নন্দকুমার থানার পুলিশ ওই ছাত্রকে আটক করার পাশাপাশি আটক করা হয় ওই ছাত্রের বাবাকে, ঘটনায় জানা যায় স্কুল চলাকালীন ওই ছেলেটি ক্যান্টিনে বসে সহপাঠীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন, সেই সময় স্কুলের শিক্ষকদের নজরে আসে, এরপর খবর দেওয়া হয় নন্দকুমার থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গিয়ে ওই ছাত্রকে আটক করে পাশাপাশি আটক করে ওই ছাত্রের বাবা কে, পুলিশ সূত্রে জানা যায় ওই বন্দুকটি আসলে পাখি মারার বন্দুক, যদিও বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের পর সমস্ত ঘটনা জানা যাবে পাশাপাশি সমগ্র ঘটনার অ্যাকশন নেওয়া হবে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *