উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ইন্দাস মহাবিদ্যালয়ে।

আবদুল হাই, বাঁকুড়া:- এসেছে শত পুষ্পের দল
করছি তাদের বরণ
হাতে হাতে শোভা পাবে
তাদের দেওয়া মন।
পলাশ ফুল দিয়ে যেমন বসন্তকে বরণ করে নেওয়া হয় ঠিক তেমনি আজ বাঁকুড়া জেলার ইন্দাস মহাবিদ্যালয়ের নবাগত ছাত্র ছাত্রীদের বরণ করা হলো। নবাগত ছাত্র ছাত্রীদের কপালে চন্দনের ফোঁটা,গোলাপ ফুল এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যতকে আরও উন্নত করার জন্য তাদেরকে উপহার দেওয়া হয় একটি করে কলম। এদিনের অনুষ্ঠানে নবাগতদের চোখে মুখেও ছিল খুশির ঝিলিক।নবীন বরণ উৎসব অনুষ্ঠানে আগত অতিথিরা ছাত্র ছাত্রীদের জীবনে বিভিন্ন মহাপুরুষ ও মহিয়সীদের জীবনার্দাশ এবং মূল্যবোধ মেনে চলার পরামর্শ দেন। এছাড়াও বর্তমান সময়ে এগিয়ে যাওয়ার পথে ছাত্র ছাত্রীদের কী করণীয় সেই ব্যাপারেও নবাগত শিক্ষার্থীদের পরামর্শ দেন। নবীন বরণ উৎসবে উপস্থিত ছিলেন ইন্দাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রাজীব বাগ, প্রাক্তন জিএস তথা বিশিষ্ট সমাজসেবী সেখ হামিদ, ইন্দাস থানার ওসি সোমনাথ পাল, প্রাক্তন ছাত্র আতাউল হক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ এবং এই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাগণ ও ছাত্র ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *