আজকের রেসিপি :::: সরিষা বাটায় কাঁচা আমের ভর্তা।।।

উপকরণ : – কাঁচা আম পাতলা করে কাটা ৩ কাপ, সরিষা বাটা [সাদা সরিষা] ১/২ কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১/২ চা চামচ, বিট লবণ ১/২ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা ১/৪ কাপ, সরিষার তেল ১/৪ কাপ, গুড় ২ টেবিল চামচ, টক দই [জল ছাড়া] ১/৪ কাপ।

প্রস্তুত প্রণালি : – আম ও টক দই ছাড়া উপকরণগুলো ভালো করে হাতে চটকে মেখে নিতে হবে। মাখার পর আম ও টক দই দিয়ে সামান্য মেখে পরিবেশন করতে হবে সুস্বাদু সরষে বাটায় কাঁচা আমের ভর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *