বুধবার সন্ধ্যায় সুজাপুর গার্লস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল ‘ঈদ বিচিত্রা অনুষ্ঠান ‘।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বুধবার সন্ধ্যায় সুজাপুর গার্লস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল ‘ঈদ বিচিত্রা অনুষ্ঠান ‘।এলাকার মানুষকে সম্প্রীতির বার্তা দিতে ও ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এই উৎসবের আয়োজন বলে জানান সুজাপুর কাদেরিয়া পাবলিক লাইব্ররি ও অ্যাথলেটিক ক্লাবের কর্তা রাইদুল হক ও আর এক কর্তা আতিউর রহমান ।
করোনার কারনে দুই বছর সব ধরনের উৎসব আয়োজন করা প্রায় বন্ধ ছিল।এলাকার যুবকদের নিয়ে আবার নতুন রূপে এই উৎসবের আয়োজন করা হয়।
এদিন কয়েকশো মানুষ এই অনুষ্ঠানে শামিল হয়েছিল। বিচিত্রা অনুষ্ঠানে
,বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা, কবিতা আবৃ্তির মধ্য দিয়ে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন এলাকার মানুষজন । এমনকি এই অনুষ্ঠানের প্রশংসা করেন কালিয়াচক থানার আই সি উদয় শঙ্কর ঘোষ। তিনি নিজের বক্তব্যে উৎসাহ মূলক কথা বলে যুব সমাজ কে রাস্তা দেখান I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *