শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে জেতা বিধায়ক,নন্দীগ্রামে মন্তব্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে জেতা বিধায়ক। আবার ভোট হলে নন্দীগ্রামের সব পঞ্চায়েতে সব স্তরে জীতবো, এবং আগামী দিনে পূর্ব মেদিনীপুরে সব লোকসভা কেন্দ্রে জিতবো, শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে জিতে দেখাক, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এসে বললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। পাশাপাশি রাজ্যপাল বিজেপির এজেন্ট। রাজ্যপালের পদটিকে উনি কলুষিত করছেন-বললেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এমনটাই মন্তব্য করলেন কুণাল ঘোষ। তিনি আরো বলেন-কেন্দ্রের কাছে কোন লিডারের দাম বেশি সেই কম্পিটিশন চলছে। দিলীপ ঘোষ বলছে আমি বড় নেতা সুকান্ত মজুমদার বলছে আমি বড় নেতা, আর শুভেন্দু অধিকারী বলছে আমি বড় নেতা। আর সবার উপরে রাজ্যপাল বলছে এরা কি নেতা! সবচেয়ে বড় নেতা আমি। এমন তীব্র ভাষায় রাজ্যপাল কে কটাক্ষ করলেন কুনাল ঘোষ। আরো বলেন- রাজ্যপাল কি উত্তর প্রদেশ দেখতে পান না, এই রাজ্য অন্য রাজ্যের চেয়ে অনেক ভালো আছে।অন্যদিকে
অমিত শাহের রাজ্যো সফর নিয়ে বললেন-স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গণতান্ত্রিক রাজ্যে আসতেই পারেন। পাহাড়ে এখন আর বিজেপি নেই, অশান্ত পাহাড় কে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভালো রেখেছে। কিন্তু তিনি এসে এমন কিছু করবেন না পাহাড় ফের অশান্ত হয়ে ওঠে। পরচোনা যাতে না দেন। বিএসএফ এর একটি আর বাড়িয়েছেন, আশা করি এমন কিছু নির্দেশ দিয়ে যাবেন না তারা যেন বিজেপির ক্যাডার হয়ে না কাজ করেন। সরকারি কাজের মধ্যে তিনি যেন সীমাবদ্ধ থাকেন এটাই আশা করব-অমিত শাহর উদ্দেশ্যে বললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *