বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গত ৩০ মে রাত্রে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ণিমা নায়ক নামে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর দাদা বিপ্লব রায় গতকাল রবিবার দুবরাজপুর থানায় মৃত বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ির নামে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ মৃতার স্বামী বাবন নায়ক, শ্বশুর সমীর নায়ক ও শাশুড়ি ইলা নায়ককে গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁদের তিনজনকে দুবরাজপুর আদালতে তোলা হলে দুবরাজপুর আদালতের বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে।
গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামী সহ তিনজনকে জেল হেফাজত।












Leave a Reply