বকেয়া টাকা না দেওয়া এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রানাঘাটে ধিক্কার মিছিল সংঘটিত করল রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, 100 দিনের বকেয়া টাকা না দেওয়া এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রানাঘাটে ধিক্কার মিছিল সংঘটিত করল রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস।মিছিলের পুরোভাগে ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভংকর সিংহ,রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম, রানাঘাট পৌরসভার পৌরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় উপ পৌরপ্রধান আনন্দ দে সহ রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।এদিনের এই ধিক্কার মিছিল রানাঘাট পৌরসভা থেকে শুরু হয়ে রানাঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *