রানাঘাট পৌরসভার হস্তক্ষেপে অবশেষে দীর্ঘদিন পর চালু হতে চলেছে রানাঘাট সুইমিং পুল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পৌরসভার হস্তক্ষেপে অবশেষে দীর্ঘদিন পর চালু হতে চলেছে রানাঘাট সুইমিং পুল। কিন্তু কোন এক অজানা কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রানাঘাট সুইমিংপুল। যার ফলে অনুশীলনের সুযোগ পাচ্ছিলেন না উঠতি সাঁতারুরা। তেমনি কচিকাঁচাদের সাঁতার শেখাও বন্ধ হয়ে যায়।অবশেষে রানাঘাট পৌরসভার হস্তক্ষেপে শুরু হয়েছে সুইমিংপুল চালু করার প্রক্রিয়া। এবার থেকে রানাঘাট পৌরসভার স্পোর্টস একাডেমী তত্ত্বাবধানে চলবে রানাঘাট সুইমিং পুল। ইতিমধ্যেই শুরু হয়েছে সুইমিংপুল পরিষ্কার করার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *