পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন পুলিশের ।খড়গপুর টাউন আইসি নির্দেশে উইনার্স টিম ও পিসি পার্টি ইনচার্জ কৃষ্ণপদ কিসকু মঙ্গলবার সন্ধ্যায় বাস স্ট্যান্ড চত্বর থেকে ড্রাগ পাচারের মূল পান্ডা ৩২ বছরের আখতারি বিবি ও বছর ৩৫ এর আসিয়া বিবি দুই জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ।জানা যায় এই দুই ড্রাগ পাচারকারীর বাড়ি শহরের ২২ নম্বর ওয়ার্ডের নিউ বাস স্ট্যান্ড গান্ধী নগর ও কমল নগরে। তাদের কাছ থেকে উদ্ধার হয় কোডাইন মিক্সচার লিকুইট।আর এই লিকুইট দিয়ে মূল পান্ডা দুই মহিলা তৈরি করতো ড্রাগ এমনি পুলিশ সূত্রে খবর। বুধবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হবে।এই ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন পুলিশ।
আবরণ সাফল্য খরগপুর টাউন থানার পুলিশের, মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই মহিলা।












Leave a Reply