সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চুরির ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা ঃ-গত মঙ্গলবার বিকেলে পুরাতন মালদা শহরের ১০ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী পাড়াসামনডী এলাকায় ফকিরের বেশে ফাঁকা বাড়িতে ঢুকে এক মহিলা শোকেসের আলমারি খুলে দুই ভরি সোনার গহনা এবং নগদ ৩৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। সন্ধ্যায় বাড়ির লোকজনের নজরে আসে ঘরের শোকেসের আলমারি খোলা এবং জিনিসপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। তৎক্ষণাৎ মালদা থানার পুলিশে খবর দেওয়া হয়।

মালদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ওই এলাকার বেশ কিছু সিসি ফুটেজ জোগাড় করা হয়। সিসি ফুটেজে ফকির বেশধারী মহিলাটিকে বাড়িতে ঢুকতে এবং বেড়াতে দেখা যায়। স্থানীয় লোকজনের বক্তব্য গতকাল ওই মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

চুরি যাওয়া গৃহস্থ বাড়ির গৃহবধূ জানান খুব কষ্ট করে ওই টাকাগুলো এবং সোনা জোগাড় করে রেখেছিলেন। কিন্তু কিভাবে সবার অজান্তে চুরি করে নিয়ে গেল কিছু বুঝে উঠতে পারছেন না তিনি। পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি এবং চুরি যাওয়া জিনিস যেন উদ্ধার করে দেওয়া হয় সেই আবেদন জানান তিনি। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *