প্রস্তাবিত বাড়িঘর সংক্রান্ত পুরকর বৃদ্ধি স্থগিতের দাবিতে বুধবার রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দিল রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পুরসভায় নাগরিকদের সম্পত্তিকর আরোপের উদ্দেশ্যে প্রস্তুত খসড়া মূল্যায়নে নাগরিকদের সম্পত্তিকর অনেক বেশি ধার্য হয়েছে। প্রস্তাবিত বাড়িঘর সংক্রান্ত পুরকর বৃদ্ধি স্থগিতের দাবিতে বুধবার রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দিল রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি।একইসঙ্গে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে বলা হয়েছে অতিমারির জন্য এমনিতেই সাধারণ মানুষ অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত। তাই এই বর্ধিত
পুরকর বৃদ্ধির প্রস্তাব এখনকার মতো স্থগিত করে দেওয়া হোক।এবিষয়ে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সহ সাধারণ সম্পাদক জয়দেব মুখোপাধ্যায় আমাদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *