ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ ১২২ তম জন্ম জয়ন্তী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ ১২২ তম জন্ম জয়ন্তী।ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ তার প্রতি সম্মান জানালো বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা।এদিন বিভিন্ন মন্ডলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীকে শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। বুধবার বিকেলে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা পার্টি অফিসে। সেখানে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরআবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিধায়ক অসীম বিশ্বাস, কিষান মোর্চার নেতা মহাদেব সরকার, বিধায়ক আশীষ ব্যানার্জি সহ বিজেপির জেলা নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *