নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাড়ির পাশের একটি আম বাগানের ঢল নেকরা গাছের ডালের সাথে এক ব্যক্তির উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকা সহ পরিবারের শোকের ছায়া। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের গোপালপুর পুসকুড়ি লেন এলাকায়। জানাযায় মৃত ব্যক্তির নাম শিবনাথ পাল বয়স আনুমানিক ৪২ বছর। ঘটনাটি ঘটে সোমবার সকাল ৮:৩০ নাগাদ। পরিবারের লোকজন গাছের ডালের সাথে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়, এরপরেই চিকিৎসকরা মৃত বলে জানায়। মৃতদেহ টি সোমবার উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ এ ছাড়াও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে পরিবারের দাবি, ওই ব্যক্তি বিভিন্ন ধরনের কাজ করতো প্রায়শই সংসারে অভাব অনটন নেমে আসত, কাউকে মুখ ফুটে কিছু বলত না। নিজে থেকেই মানসিক অবসাদে ভুগতেন আর এই আত্মঘাতীর পেছনে মানসিক অবসাদের কারণ বলেই মনে করছেন পরিবার।
বাড়ির পাশের একটি আম বাগানের ঢল নেকরা গাছের ডালের সাথে এক ব্যক্তির উদ্ধার ঝুলন্ত মৃতদেহ।












Leave a Reply