গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাঠ রাধিকাপুর উচ্চ বিদ্যালয়ে।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ– বনদপ্তর এর রায়গঞ্জ রেঞ্জ এবং পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর উদ্যোগে রাধিকাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কে বৃক্ষরোপন এবং পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়। সম্প্রতি অরণ্য সপ্তাহ 2022 উপলক্ষেই এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় । আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের রেঞ্জার জয়প্রকাশ রায় মহাশয়, উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর প্রিন্স জাহানুর, রাজন শর্মা এবং মুকুট মজুমদার , আশিস রায় সহ বন দপ্তরের অন্যান্য কর্মীরা । ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠুন রায় মহাশয় এবং এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। বিদ্যালয় এর পরিচালন সমিতির সভাপতি পার্থ কুমার দাস মহাশয়ের পূর্ণ সম্মতি এবং সমর্থনে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ।স্কুলের ক্লাস শেষ হবার পর ছাত্র-ছাত্রীদের হাতে প্রায় দেড় হাজার গাছের চারা গাছ তুলে দেওয়া হয় এবং তাদেরকে বাড়িতে গিয়ে গাছগুলো লাগাতে এবং রক্ষণাবেক্ষণ করার কথা বলা হয়। ছাত্র-ছাত্রীদের বোঝানো হয় গাছের উপকারিতা সম্বন্ধে এবং সচেতন করা হয় পরিবেশকে রক্ষা করার বিষয়ে। যারা গাছগুলো সঠিকভাবে যত্ন করে বড় করে তুলতে পারবে তাদেরকে পরের বছর পুরস্কৃত করা হবে। এই ধরণের সচেতনতা মূলক অনুষ্ঠান ও গাছের চারা বিতরণ এর কাজ আরও অন্যান্য স্কুলে করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *