দুবরাজপুরে চোর ধরো জেল ভরো কর্মসূচি বামফ্রণ্টের।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই রাজ্যের শাসক দলকে একযোগে আক্রমন করে রাস্তায় নেমেছে বামফ্রণ্ট। বীরভূম জেলার বিভিন্ন জায়গায় বামফ্রণ্টের পক্ষ থেকে চোর ধরো জেল ভরো কর্মসূচিকে সামনে রেখে মিছিল করা হচ্ছে। তাই আজ দুবরাজপুরে বামফ্রণ্টের পক্ষ থেকে একটি মিছিল বের করা হল। এই মিছিল দুবরাজপুর বাজার হোয়ে পুরো শহর পরিক্রমা করে। সবশেষে দুবরাজপুর থানার সামনে স্ট্রীট কর্ণার করে বামফ্রণ্টের কর্মীরা। তাঁদের দাবী শুধু পার্থ চ্যাটার্জির গ্রেপ্তার নয়, যাঁরা এই দুর্নীতির সাথে যুক্ত তাঁদেরও গ্রেপ্তার করতে হবে। এদিন উপস্থিত ছিলেন বামফ্রণ্টের জেলা কমিটির সদস্য শীতল বাউরী, সাধন ঘোষ, বামফ্রণ্টের নেতা আলাউদ্দিন খান, পল্টু বাগদী সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *