পানীয় জল প্রকল্পের উদ্বোধন দুবরাজপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ৯ নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরিতে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হল আজ। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন বীরভূম জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সনাতন পাল সহ অন্যান্য কাউন্সিলারগণ ও অতিথিগণ। এই ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের ব্যবস্থা ছিল না। শুধুমাত্র কয়েকটি টিউবওয়েল ছিল। সেই জলও খাওয়া যেত না। তাই এই এলাকার মানুষদের কথা মাথায় রেখে এদিন ১৬ টি স্ট্যাণ্ড পোস্টের মাধ্যমেই পানীয় জলের ব্যবস্থা করা হল বলে জানান পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি আরও জানান, এক কিলোমিটার দূর থেকে পাইপ লাইনের মাধ্যমে এই জলের কানেকশন করা করা হয়েছে। যদিও বা মাঝে জাতীয় সড়ক থাকায় জ্যাক পুষ করে জলের লাইন পার করা হয়েছে। এত বছর পর পানীয় জল পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *