জাতীয় পরিবার সুরক্ষা প্রকল্পের অর্থ প্রদান অনুষ্ঠান শান্তিপুর পৌরসভায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় পরিবার সুরক্ষা প্রকল্পের অর্থ প্রদান অনুষ্ঠান শান্তিপুর পৌরসভায়। বুধবার বিকেলে শান্তিপুর পৌরসভার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অর্থ প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিপুর শহরের প্রায় ৩৩ টি পরিবারের হাতে ৪০ হাজার টাকা করে প্রাপ্তির সম্মতি পত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সহ পৌরসভার প্রধান পরিচালক উদয়ন মুখোপাধ্যায়। এই অর্থ প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানালেন, শান্তিপুর পৌরসভা এলাকার যেসকল পরিবার গুলি বিপিএল অন্তর্ভুক্ত সেই অসহায় পরিবার গুলির হাতে জাতীয় পরিবার সুরক্ষা প্রকল্প থেকে ৪০ হাজার টাকা করে দিয়ে সহায়তা করা হয়। তবে বিগত দিনেও জাতীয় পরিবার সুরক্ষা প্রকল্প থেকে বিপিএল অন্তর্ভুক্ত একাধিক অসহায় পরিবারগুলিকে অর্থ প্রদান করা হয়েছে। আগামী দিনও এই প্রকল্প থেকে আরও অসহায় পরিবারগুলিকে করা হবে অর্থ প্রদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *