দিনের বেলায় প্রকাশে এক যুবতীকে অপহরণ করার চেষ্টা, দিদি বাধা দিতে গেলে বেধড়ক মারধর করার অভিযোগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দিনের বেলায় প্রকাশে এক যুবতীকে অপহরণ করার চেষ্টা, দিদি বাধা দিতে গেলে বেধড়ক মারধর করার অভিযোগ, অভিযোগের তীর এলাকারই এক যুবকের বিরুদ্ধে, এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর বাগআঁচড়া বাজারপাড়া এলাকার। ওই দুই যুবতী প্রিয়াঙ্কা বিশ্বাস ও বোন পিয়ালী বিশ্বাস এর অভিযোগ বৃহস্পতিবার দুপুর নাগাদ দুই বোনকে একসাথে সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই এলাকারই এক যুবক হঠাৎ তাদের উপর চড়া হয়, এরপর ছোট বোন পিয়ালী বিশ্বাসের চুলের মুঠি ধরে সাইকেল থেকে নামানোর চেষ্টা করে। দিদি প্রিয়াঙ্কা বিশ্বাস ঠেকাতে গেলে বেধড়ক মারধর করে ওই যুবক। চিৎকার চাচা মুচি করলেও ছুটে আসেনি কেউই, কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল। এরপর দুই বোন ওই যুবকের কাছ থেকে কোনরকম ছিটকে পালিয়ে আসে, এরপর গোটা ঘটনা জানায় পরিবারকে। পরিবারের লোকজনসহ ওই দুই যুবতী বৃহস্পতিবার শান্তিপুর থানার দারস্ত হয়, এছাড়াও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তবে পরিবারের দাবি এর আগেও ওই যুবক যুবতী পিয়ালী বিশ্বাসের উপর কুনজরে তাকায়, সেইভাবে গুরুত্ব দেয়নি পরিবার। আজ দিনের বেলায় প্রকাশ্যে রাস্তা থেকে মেয়েকে অপহরণ করার চেষ্টায় হতবাক পরিবার। তবে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দাবি করছেন পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *