নিম্নচাপ এবং ঝড়ো হাওয়া জেরে বিদ্যুৎহীন গ্রাম,শুরু হয়েছে পানীয় জলের সমস্যা, রাস্তা অবরোধ স্থানীয়দের,চাঞ্চল্য শান্তিপুরে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত দুই দিনের নিম্নচাপ এবং ঝড়ো হওয়ার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের, বিদ্যুৎহীন অবস্থায় ছিল বহু এলাকা, আর এই বিদ্যুৎহীন থাকার ফলে কার্যত পানীয় জলের সমস্যা দেখা দিয়েছিল মানুষজনের, তেমনই এক কারণ ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের শান্তিপুর এলাকায়, এলাকাবাসীদের অভিযোগ বহু এলাকায় সমস্যা সমাধান হলেও শান্তিপুর এলাকায় সমস্যা সমাধান হয়নি, বৈদ্যুতিক কর্মীদের জানিও কোন সূরাহা মেলেন, অবশেষে নামতে হয়েছে রাস্তায়, শনিবার রাতে হলদিয়া-মেছেদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষজন, এরপর ব্লক প্রশাসনের আধিকারিক এবং কোলাঘাট থানার পুলিশির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আশ্বাসে ওঠে অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *