মন্ত্রী অখিল গিরির শাস্তির দাবিতে আলিপুরদুয়ার থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি । যা নিয়ে ইতিমধ্যে রাজ্য তথা দেশ জুড়ে বইছে নিন্দার ঝড়। মন্ত্রী অখিল গিরির শাস্তির দাবিতে আলিপুরদুয়ার থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি বলেন, দেশের সর্বোচ্চ পদে আসীন মহামান্য রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন রাজ্যের মন্ত্রী ,অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *