পুত্র সন্তানের কামনায় নববধূ দম্পতির বাড়িতে বাড়িতে পুজিত হবে শিশু কার্তিক।

আবদুল হাই, বাঁকুড়াঃ কার্তিক পুজোর আগের দিন নববিবাহিত দম্পতির বাড়ির দরজার সামনে নাংটো বা শিশু কার্তিক রেখে যাওয়ার চল আজও রয়েছে গ্ৰামবাংলায়। কার্তিক ঠাকুর দরজার সামনে থাকলে তাঁকে ঘরে তুলতেই হবে এবং পুজো করতে হবে রীতি বাংলায় হয়ে আসছে বহুকাল ধরে। তবে এ সবের মূল প্রধান উদ্দেশ্য সন্তান প্রাপ্তির প্রার্থনা। কথিত আছে দেবকী কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণ কে পুত্ররূপে লাভ করেছিলেন।কথায় বলে কার্তিকের দেহ আকৃতি খুব সুন্দর ও বলিষ্ঠ এই কারণে কার্তিক পুজোর মাধ্যমে নববধুরা সুন্দর ও বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা করে থাকে। সন্তানের আশায় গ্ৰামবাংলায় এখনো নাংটো কার্তিক বা শিশু কার্তিকের পুজো করার রীতি প্রচলন আছে।আর সেই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের একাধিক বাড়িতে বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *