বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস।


আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রোল অঞ্চলের সোমসার এলাকার বিশেষ ব্যক্তিদের সম্বর্ধনা জানানো হল সোমসার গ্ৰামে। এদিন শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক, আদিবাসী সম্প্রদায়ের লোকজন, খেলোয়াড়,শিল্পী,কৃষক, বিভিন্ন ক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্যদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের সম্বর্ধনা সভায় বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সম্বর্ধনা পেয়ে খুব খুশি এলাকার মানুষ। সম্বর্ধনা পাওয়া ব্যক্তিরা জানান,এর আগে কোন রাজনৈতিক দল সম্বর্ধনা দেয়নি।আমরা খুব খুশি এই সম্বর্ধনা পেয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন কুমার রক্ষিত, নিমাই মহন্ত, নিমাই মহন্ত, আতাউল হক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *