সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আজ রানাঘাটে বিজেপি নদীয়া দক্ষিণ সংগঠনিক জেলার পক্ষ থেকে ড:বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্য দান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৬শে নভেম্বর সংবিধান দিবস উদযাপন।সংবিধান সভা কর্তৃক ভারতীয় সংবিধান গ্রহণের ৭০ বছর পূর্তি উপলক্ষে ২৬ শে নভেম্বর সংবিধান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশ জুড়ে একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আজ রানাঘাটে বিজেপি নদীয়া দক্ষিণ সংগঠনিক জেলার পক্ষ থেকে ড:বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। শ্রদ্ধা জানানো হয় ডঃ আম্বেদকরকে। উপস্থিত ছিলেন বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, বিজেপি কাউন্সিলর কামনাশীষ চট্টোপাধ্যায় সহ বিজেপির জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *