শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শহর বর্ধমানে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শহর বর্ধমানে।বর্ধমান শহরের আলুডাঙ্গা ঘোষপাড়া পুকুরপাড়ের ঘটনা।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পরে রবিবার এলাকার। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল বেলা আটটা সাড়ে আটটা নাগাদ কম্বল মোড়ানো এক বাচ্চাকে দেখতে পাই আমরা। আনুমানিক থেকে দু বছর বয়স হবে শিশুটির। পায়ে নুপুর পড়ানো ছিল এবং হাতের নেইল পলিশ লাগানো ছিল। আমরা চাই যারা এইরকম অমানবিক কাজ করেছে সেই সমস্ত খুনির যাতে সাজা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। তারা বাচ্চাটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরকম দু বছরের শিশুকে তারা নৃশংসভাবে এরকম হত্যা করলো তারই তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। দু বছরের শিশু উদ্ধার ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরে অরবিন্দ পল্লী এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *