কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় সোমবার তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হল ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় সোমবার তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হল । সোমবার দলসিংপাড়াতে তৃণমূলের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাঁও সহ তৃণমূল নেতৃত্বরা। এদিন বিজেপি নেতা রাজু বিশ্বকর্মা সহ ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলে জানান তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাঁও। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *