দাঁতালের পদপিষ্টে মৃত্যু হল এক বৃদ্ধের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দাঁতালের পদপিষ্টে মৃত্যু হল এক বৃদ্ধের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার সকালে মাদারিহাট ব্লকের পূর্ব খয়েরবাড়ি এলাকায়। গতকাল গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি পূর্ব খয়েরবাড়ি এলাকায় প্রবেশ করে । দাঁতালের তাণ্ডবে এলাকার বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয় । সোমবার গভীর রাতে এলাকার বাসিন্দা বাবলু মির্ধা ঘর থেকে বেরিয়েছিল শৌচালয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই সময় দাঁতাল হাতি পিছন দিক থেকে এসে তাকে আক্রমণ চালায় এবং দাঁতালের পদপিষ্টে ঘটনাস্থলে বাবলু মির্ধার মৃত্যু হয়। ঘটনাস্থলে বনকর্মীরা ও মাদারিহাট থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করছে। মৃতদেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *