প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি ও স্বজন পোষণ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি ও স্বজন পোষণ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।তালিকায় বহু স্বচ্ছল ব্যক্তি সহ শাসক দলের নেতার নাম তোলা নিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক অফিসে আন্দোলনের নামে বিরোধীরা।উপযুক্ত ব্যক্তির নাম তালিকায় তোলা নিয়ে সরব বিরোধীরা।আবাস যোজনার দুর্নীতি ও স্বজন পোষণ কতটা প্রভাব ফেলবে শাসকদলের ভোট বাক্সে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন বলেন, “এই দুর্নীতি তৃণমূল কংগ্রেসের কফিনের শেষ পেরেক পুতে দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *