প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পরিচালনায় রাজ্য বৃত্তি পরীক্ষায় আলিপুরদুয়ার জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে সম্পূর্ণা নন্দী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বড়দিনের প্রাক্কালে খুশি হওয়া গোটা জটেশ্বর জুড়ে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পরিচালনায় রাজ্য বৃত্তি পরীক্ষায় আলিপুরদুয়ার জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে সম্পূর্ণা নন্দী। সম্পূর্ণার অভাবনীয় সাফল্যে খুশি আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সহ পরিবার।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন জানান, জেলায় বিভিন্ন বেসরকারি স্কুলের পড়ুয়ারা পরীক্ষায় অংশ গ্রহণ করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া জেলায় প্রথম হওয়ায় খুশি তিনি। মেয়ের সাফল্যে খুশি ও গর্বিত বাবা মা সহ গোটা পরিবার।বৃত্তি পরীক্ষায় জেলায় প্রথম হওয়ায় খুশি সম্পূর্ণা নিজেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *