ফালাকাটা কমিউনিটি হলে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসব উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার ফালাকাটা রানার নাট্য সংস্থার উদ্যোগে ফালাকাটা কমিউনিটি হলে শুরু হল পাঁচ দিনব্যাপী নাট্য উৎসব। কলকাতা আসাম ও উত্তরবঙ্গের মোট ১৫টি নাটক পরিবেশিত হবে। বড়দিনের সকালে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হলো নাট্যো উৎসব। এরপর ভিন্ন বিভাগের বসে আঁকো প্রতিযোগিতা এবং দুপুরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা ফালাকাটা শহর পরিক্রমা করে। বিকাল থেকে শুরু হবে নাটক প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *