ফালাকাটা-মাথাভাঙ্গা রুটের অটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে রবিবার ফালাকাটা টাউন ব্লক আইএনটিটিইউসির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা-মাথাভাঙ্গা রুটের অটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে রবিবার ফালাকাটা টাউন ব্লক আইএনটিটিইউসির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হলো। অটো চালকরা অভিযোগ করেন ফালাকাটা মেইন রোডের ওপর অটো রাখার একটি স্ট্যান্ড ছিল বর্তমানে ওই স্ট্যান্ডটি সাফারি গাড়ি দখল করে নিয়েছে। এরফলে গত চার মাস ধরে এই রুটে কোন অটো চলাচল করছে না, এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন তারা। এই সমস্যা সহ তাদের যাত্রী ভাড়া এবং রুট নির্ধারণ সহ বিভিন্ন সমস্যা নিয়েই এই সভার আয়োজন বলে জানান ফালাকাটা টাউন ব্লক আইএনটিটিইউসির সভাপতি অশোক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *