এক যুবকের হত‍্যা ঘটনায় রবিবার ইংরেজি নববর্ষের দিন সাত সকালে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধু চা বাগান সংলগ্ন এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এক যুবকের হত‍্যা ঘটনায় রবিবার ইংরেজি নববর্ষের দিন সাত সকালে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধু চা বাগান সংলগ্ন এলাকায়। রবিবার সকালে মধু সেতু নিচে ঝোরায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা হাসিমারা ফাঁড়িতে খবর দেয় ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। পুলিশ ঘটনার তদন্ত করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *