দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত হল বাইক মিছিল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৩রা জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হতে চলেছে। সূত্রের খবর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি এই বিক্ষেপ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন বিক্ষোভ কর্মসূচিকে সফল করে তুলতে রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত হল বাইক মিছিল। উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যতম সদস্য ফনি ভূষণ মাহাতো, শহর মণ্ডল সভাপতি দীপেশ বসাক, রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ সন্ন্যাসী সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। মিছিলে উপস্থিত কর্মী-সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বুনিয়াদপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এই মিছিলটি ধুমসাদীঘি, করখা বংশীহারী বিভিন্ন এলাকা পরিদর্শনের পর দলীয় কার্যালয়ে ফিরে এসেই সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *