বছরের শুরুতেই আদিবাসীদের ডাকে চাকা জ্যাম।

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আগামী ৪ঠা জানুয়ারি রাজ্যে ১২ ঘন্টার চাকা জ্যাম। পৃথক সাঁওতালী শিক্ষা বোর্ড গঠন , সারি ধরম কোড বিল সহ ১০ দফা দাবীর ভিত্তিতে পথ অবরোধে সামিল হবে আদিবাসীরা।শীতের মরশুমে বহু মানুষ পুরুলিয়ায় আসছেন।পথ অবরোধ হলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন বলে জানা যাচ্ছে। পুরুলিয়া জেলা সংগঠনের অন্যতম নেতা রাজেন টুডু জানান সাধারণ মানুষের অসুবিধা হবে জেনেও আমাদের এই পথে যেতে বাধ্য করছে রাজ্য সরকার। আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার একটা চক্রান্ত দীর্ঘদিনের। ফলে মানুষের কাছে আবেদন উক্ত দিন আমাদের সহযোগিতা করে পাশে দাঁড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *