ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগামী ১৮ই জানুয়ারি থেকে শুরু হবে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। অনুষ্ঠান উপলক্ষে আগামী ১৮-ই ১৯-শে ও ২০-শে জানুয়ারি তিন দিন ধরে অনুষ্ঠিত হবে নানান অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব বিদ্যালয় প্রাঙ্গণে। নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে স্কুল ঘর, লাগানো হয়েছে বিভিন্ন ধরনের রঙিন বাতি। এলাকাবাসীর প্রিয় বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনকে ঘিরে উম্মাদনা চোখে পড়ার মতো। এদিন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবির রায় চৌধুরী জানান, “৭৫ তম বর্ষ পূর্তি এই অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে চলছে মঞ্চ তৈরির কাজ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ সকলকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তিনি। আগামী ১৮,১৯ ও ২০ জানুয়ারি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।” জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *