দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবার উদ্যোগ নিল “জটেশ্বর ওয়েলফেয়ার এসোসিয়েশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবার উদ্যোগ নিল “জটেশ্বর ওয়েলফেয়ার এসোসিয়েশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার এলাকায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দুঃস মানুষদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হল।জানা গিয়েছে, এদিন প্রায় ১৫০ জন মানুষের হাতে নতুন শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়।আগামী দিনে আরও এই ধরনের জনকল্যাণকর অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন ওই সংস্থার সম্পাদক পিন্টু বক্সী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *