গৃহশিক্ষকের মৃতদেহ উদ্ধার খুনডাঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।

আবদুল হাই, বাঁকুড়াঃ সাত সকালে মৃত এক ব্যক্তিকে রাস্তার ধারে দেখতে পায় খুনডাঙ্গার স্থানীয়রা, ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত খুনডাঙ্গা পেট্রোল পাম্প সন্নিকট ।
স্থানীয়রা প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ঘটনা দেখতে পায় মৃতদেহটিকে। মৃত ব্যক্তিকে চেনার জন্য ভিড় জমায় মানুষেরা । এই ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ।
পরবর্তী সময়ে ব্যক্তির নাম জানা যায় – অঞ্জন রায় বয়স ( ২৪ ) তাঁর বাড়ি তালডাংরা ।

জানা গেছে,কর্মসূত্রে কোতুলপুরের গরু হাট তলায় গৃহ শিক্ষকের কাজ করতেন এই মৃত ব্যাক্তি, গতকাল সন্ধ্যা থেকেই নিখজ ছিলেন তিনি , আত্মীয় পরিজনরা হন্য হয়ে খোঁজার পরেও সারারাত্রি সন্ধান পাওয়া যায়নি । অবশেষে আজ সকাল নাগাদ রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *