তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবসকে স্মরণ করে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান হল বানিপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস কে স্মরণ করে সাঁকরাইল ব্লকের বানিপুর ২ নম্বর পঞ্চায়েতের এলাকায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ত্রিপুরারী ঘোষের তত্ত্বাবধানে বাণীপুর দু’নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের ব্যবস্থাপনায় দেওয়া হলো শীতবস্ত্র দুস্থ ব্যক্তিদের হাতে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল এর বিধায়িকা প্রিয়া পাল, তৃণমূলের সাঁকরাইল ব্লক সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । বিধায়িকা শুভ মুহূর্তে নিজের হাতে শীত বস্তু গরিব মহিলাদের হাতে তুলে দিলেন। শিশু শিল্পীর নৃত্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হলো। বিশেষ অতিথিদের বরণ করার পরেই দেয়া হলো বস্ত্র দুস্থ ব্যক্তিদের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *