ডাম্পিং গ্রাউন্ড নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডুয়ার্সের একটি গুরুত্বপূর্ণ এলাকা হল জটেশ্বর। আজ পর্যন্ত জটেশ্বরে তৈরি হল না ডাম্পিং গ্রাউন্ড। ফলে যত্রতত্র ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে তেমনি আবর্জনার দুর্গন্ধে জনগণেরও সমস্যা হচ্ছে। জটেশ্বর ডাম্পিং গ্রাউন্ডের দাবি বহু দিনের। এলাকাবাসীর অভিযোগ ডাম্পিং গ্রাউন্ড তৈরির দাবি এর আগেও বহু বার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। এদিকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *