শিশুদের মনোরঞ্জনের জন্য শুরু হচ্ছে বর্ধমান শিশু মেলা।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- উনিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ধমান শহরের আলমগঞ্জের কল্পতরু মাঠে 19 তম শিশু মেলা। বিগত দুবছর করোনা মহামারীর জন্য বন্ধ হয়েছিল এই শিশু মেলা। তাই এবছর বড় আকারে অনুষ্ঠিত হচ্ছে এই শিশু মেলা। চিলড্রেনস্‌ কালচারাল সেণ্টারের সহযোগিতায় আয়োজিত এই শিশু মেলা চলবে ৯ দিন। কল্পতরু মাঠে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। বিধায়ক খোকন দাস বলেন, ১৯ থেকে ২৭ জানুয়ারী কল্পতরু মাঠে শিশুমেলা অনুষ্ঠিত হবে। শিশুদের আনন্দের জন্য অন্য সব কিছুর সঙ্গে বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে এবার শিশু মেলায় যার মধ্যে অন্যতম হণ্টেড হাউস, ডাইনোসর, ব্যাঙের ছাতা। ন’দিন ব্যাপী এই শিশু মেলায় প্রতিনিয়তই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা ও নিত্য পরিবেশন।বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস আরও বলেন, বর্ধমান শহরে আরোও মেলা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এই মেলার গুরুত্ব আলাদা। শুধুমাত্র শিশুদের আনন্দ দান এবং মনোরঞ্জনের জন্য এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই বর্ধমান শহরের সমস্ত অভিভাবক তাদের বাচ্চাদের নিয়ে এই শিশু মেলাতে উপস্থিত হোক এবং বাচ্চারা পাড়ায় গিয়ে যেন তাদের বন্ধুদের বলতে পারে এইরকম একটি শিশু মেলা অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান শহরের বুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *