নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার স্বেচ্ছাসেবী সংগঠন নর্থ বেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে ফালাকাটা ব্লকের যোগেন্দ্রপুর নি: বু: বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে হোমিওপ্যাথি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ করা হলো।এদিনের ওই স্বাস্থ্য পরিক্ষা শিবিরে বিভিন্ন এলাকার মানুষ সমস্যা নিয়ে ওই স্বাস্থ্য পরিক্ষা শিবিরে হাজির হন। এদিন প্রায় আড়াইশো জন গ্রামবাসী সেখানে তাদের শারীরিক পরীক্ষা করান বলে জানা যায়। এই স্বেচ্ছাসেবী সংস্থার এক উদ্যোক্তারা জানান, আমরা সারা বছরই কিছু-না-কিছু সমাজসেবামূলক কাজ করে থাকি, তেমনই আজকের স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ করা হলো। আগামী দিনেও এই স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের পাশে থাকবে এমনই জানায় এই স্বেচ্ছাসেবী সংগঠন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
বিনামূল্যে হোমিওপ্যাথি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ ।












Leave a Reply