বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারিভাবে জলপাইগুড়িতে পালন করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারিভাবে জলপাইগুড়িতে পালন করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সোমবার এই উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জলপাইগুড়ি পুরসভা দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এদিন। শোভাযাত্রা‌য় অংশ নেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল ও বিভিন্ন ওয়ার্ডে‌র কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। শোভাযাত্রা‌য় ছিল ব‍্যান্ডপার্টি। কয়েক হাজার মানুষ‌কে নিয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *