রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত হলো নেতাজি জন্মজয়ন্তী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত হলো নেতাজি জন্মজয়ন্তী। এদিন রানাঘাট রবীন্দ্র সার্ধশতবর্ষ মঞ্চে সম্মানের সঙ্গে আয়োজিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্ম জয়ন্তী। প্রথমেই নেতাজি প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর নেতাজির জন্ম সময় ধরে বাজানো হয় সাইরেন ও শঙ্খ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী সহ আরো অনেক বিশিষ্ট জন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অনুশ্রী গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *