মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির ফালাকাটা টাউন মন্ডলের সম্মেলন অনুষ্ঠিত হলো ফালাকাটা কমিউনিটি হলে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে প্রায় সব রাজনৈতিক দল ঘর সাজাতে ব্যস্ত। আর তারই সুবাদে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির ফালাকাটা টাউন মন্ডলের সম্মেলন অনুষ্ঠিত হলো ফালাকাটা কমিউনিটি হলে। এদিনের ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন, বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদক, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা সহ অন্যান্য নেতৃত্ব। এই সম্মেলন কী ভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে ভালো ফলাফল করা যায় সে বিষয় সহ কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *