সরস্বতী পুজোর থিম বার্বি ডল।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার খাতড়া মহকুমা শহরে দুর্গা পুজো ,কালী পুজোতে থিমের চমক দেখা গেলেও কোনদিন সরস্বতী পুজোতে থিম লক্ষ্য করা যায়নি। এবার খাতড়ার জীবনপুর স্পোর্টিং ক্লাবের এবারের সরস্বতী পুজোর থিম বার্বি ডল। আয়োজকদের তরফে জানানো হয়েছে, তিরিশ তম বর্ষের সরস্বতী পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশের কাঠামো, কাপড় সহ বিভিন্ন উপকরণ দিয়ে । এই থিম এলাকাবাসীর নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে,সরস্বতী পুজো উপলক্ষে তিন দিন ধরে নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এলাকার বাসিন্দাদের জন্য থাকবে পঙ্‌ক্তিভোজের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *