পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ ৭৪তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশ ও রাজ্যের বিভিন্ন অংশের সাথে পূর্ব বর্ধমান জেলা জুড়েও সরকারী-বেসরকারী উদ্যোগে মর্যাদার সাথে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে ৷
যথাযোগ্য মর্যাদার সাথে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগেও বর্ধমান শহরে পুলিশ লাইনে পালিত হল ৭৪তম প্রজাতন্ত্র দিবস । আজ এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা।আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও জাতীয় অভিবাদন গ্রহণ করেন । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন সহ জেলার অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা ।
এদিনের কুচকাওয়াজে জেলা পুলিশের বিভিন্ন দফতরের কর্মীরা অংশগ্রহণ করেন । এছাড়াও সুদৃশ্য ট্যাবলো পুরো মাঠ পরিক্রমা করে । বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হচ্ছে।












Leave a Reply