ফালাকাটা ব্লকের ডালিমপুর এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ উদ্ধার করলো বন দফতর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের ডালিমপুর এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ উদ্ধার করলো বন দফতর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দলগাঁও রেঞ্জের বন কর্মীরা অভিযান চালিয়ে অবৈধ টিক লগ উদ্ধার করে। বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া লগ গুলির বাজার মূল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা। পাশাপাশি গাড়িটি সহ কাঠ গুলি বাজেয়াপ্ত করা হয়।তবে কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *