ভ্যালেন্টাইন্স ডে-র সেই ভিড় সামাল দিতে প্রস্তুত জটেশ্বর উদ্যান কানন পার্ক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই দিন অল্প বয়সী ছেলেমেয়েরা নিজের পছন্দের মানুষের সঙ্গে কাছের নানান জায়গায় ঘুরতে যায়। আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-র সেই ভিড় সামাল দিতে প্রস্তুত জটেশ্বর উদ্যান কানন পার্ক। বৃহস্পতিবার সকাল থেকে‌ই বাগদেবীর আরাধনা শুরু হয়ে গিয়েছে। অঞ্জলীর পর দুপুরে সরস্বতী পুজোর ভোগ খেয়েই ছেলেমেয়েরা বেরিয়ে পড়বে।দুপুরের দিক থেকে পার্ক গুলো অল্পবয়সী ছেলেমেয়েদের ভিড়ে ভরে উঠবে। তবে সেই সময় যাতে কোনও অঘটন না ঘটে তার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে জটেশ্বর উদ্যান কানন পার্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *